নজরবন্দি ব্যুরোঃ এই বছর বিশ্বকাপে টাকার বৃষ্টি। ফিফা যেমন ঢেলে সাজিয়েছে বিশ্বমঞ্চ তেমনই আয়োজক দেশ কাতারের আয়োজনে কোন ত্রুটি ছিল না। যতদিন গেছে আরও জমজমাট হয়েছে ফুটবল বিশ্বকাপ। তৃতীয়বারের বিশ্বজয়ী হিসাবে এবারে টাকার বৃষ্টিতে স্নাত লিয়োনাল মেসিরা। বিপুল পরিমাণ পুরস্কারমূল্য জিতেছেন আর্জেন্টিনা, পেয়েছেন ৪ কোটি ২০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ৩৪৪ কোটি টাকা। তবে যারা বিজেতা হলেন না, তাঁদের জন্য আয়োজন কিছু কম ছিল না। ফ্রান্সের টাকার অঙ্ক শুনলেও চক্ষু চড়কগাছ হতে বাধ্য।
আরও পড়ুনঃ গোপনাঙ্গে মেসির ছবি ট্যাটু করালেন ব্রাজিলের মডেল, ভাইরাল সেই পোস্ট


বিশ্বকাপ ২০২২-এ ৪৪ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ৩৫৭৩ কোটি টাকা পুরস্কারমূল্য দিয়েছে ফিফা। গত বারের থেকে যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ সালের বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার পুরস্কারমূল্য ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহনকারী দেশ পেয়েছে তাঁদের কিছু না কিছু সান্ত্বনা পুরষ্কার। ফাইনালিস্ট দল গুলি পেয়েছে কোটি কোটি টাকা।

বিশ্বকাপ জিতে মেসিরা যেমন সোনার চাঁদ হাতে পেয়েছেন। দ্বিতীয় স্থানাধিকারি দল হিসাবে ফ্রান্সকেও মোটেই হতাশ করা হয়নি। যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁরা পেয়েছে ৩ কোটি ডলার বা ২৪৫ কোটি টাকা। অর্থাৎ ফ্রান্সের থেকে মাত্র ১০০ কোটি টাকা বেশি পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ অধরা হলেও বহু মূল্য যে নিয়ে যাচ্ছেন তাতে সন্দেহ নেই।
এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। সেই সুবাদে পুরস্কারমূল্য হিসাবে লুকা মদ্রিচরা পেয়েছেন ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২২০ কোটি টাকা। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। চতুর্থ স্থানে শেষ করেছে তারা। মরক্কো পেয়েছে আড়াই কোটি ডলার বা ২০৪ কোটি টাকা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে পরের রাউন্ডে যেতে পারেনি নেদারল্যান্ডস, ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। তারা প্রত্যেকে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৩৮ কোটি টাকা করে পেয়েছে।


বিশ্বকাপে টাকার বৃষ্টি, স্নাত লিয়োনাল মেসিরা, ফ্রান্সের টাকার অঙ্ক শুনলেও হবে চক্ষু চড়কগাছ

এমনকি প্রি-কোয়ার্টার ফাইনাল ও গ্রুপ লিগের খেলাতেও কিন্তু পুরষ্কারমূল্য নেহাত কম ছিল না। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে পরের ধাপে যেতে পারেনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, সেনেগাল, স্পেন ও সুইৎজ়ারল্যান্ড। এই আটটি দেশ ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা করে পেয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দেশগুলিও পুরস্কারমূল্য পেয়েছে। ১৬টি দেশ ৯০ লক্ষ ডলার বা ৭৪ কোটি টাকা। ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। দ্বিতীয় স্থানে থেকে ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। এবারে কিন্তু টাকার অঙ্কে অনেকটাই বেড়েছে তা বলা যায়।







