আরজিকর ঘটনার মাঝেই চারিদিকে ক্রমেই ঘটে চলেছে জঘন্য অপরাধের ঘটনা। এবার এক ছাত্রীর সাথে কুকীর্তি করল মিস্ত্রি। ওয়াইফাই সাড়াতে এসে সুযোগ পেয়ে এক ছাত্রীকে নিজের যৌনাঙ্গ দেখালো এক মিস্ত্রি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি হোস্টেলে। ঘটনার পরেই প্রতিবাদে নামে ছাত্রীরা।
জানা গেছে কয়েকদিন ধরেই ওই হোস্টেলের ওয়াইফাই এর সমস্যা হচ্ছিল। আর সেটি সারাইয়ের জন্যই এদিন একজন মিস্ত্রিকে ডেকে আনা হয়েছিল। এরপর সুযোগ পেয়ে এক ছাত্রীর সঙ্গে শুরু করে অভব্য আচরণ। ছাত্রীকে দেখে ওই কর্মী তার যৌনাঙ্গ বের করে দেখাতে থাকে এবং সঙ্গে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। তারপর ছাত্রীর চিৎকারে চম্পট দেয় ওই অভিযুক্ত।
এরপর ওই ছাত্রী হোস্টেলের ওয়ার্ডেনের কাছে অভিযোগ জানালে কোন গুরুত্ব দেওয়া হয়নি। উল্টে অবমাননা কর মন্তব্য করে তাড়িয়ে দেয়া হয় তাকে। এরপর সকল ছাত্রীরা মিলে প্রতিবাদী সরব হয়। বিক্ষোপ দেখাতে শুরু করে তারা এমনকি অভিযোগ জানানো হয় পুলিশ কেও। পুলিশের সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। একই সাথে প্রতিষ্ঠানের তরফেও অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও হোস্টেলের ওই ওয়ার্ডেনকে সরিয়ে দেওয়া হয়েছে।



