Men-Women: পুরুষদের সংখ্যা ছাপিয়ে গেল মহিলারা, স্বাধীনতার পর তা হল প্রথমবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভারতে জনসংখ্যার নিরিখে স্বাধীনতার পর এই প্রথম পুরুষদের সংখ্যা ছাপিয়ে গেল মহিলারা। NFHS-5 সমীক্ষায় দেশে প্রথমবার পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। এখন ১০০০ পুরুষে ১০২০ জন মহিলা রয়েছেন। সেইসঙ্গে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, আর জনবিস্ফোরণের আশঙ্কা নেই ভারতে। জনসংখ্যার বয়সও কমছে না।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার দিনেই জঙ্গি নিকেশ কাশ্মীরে, খতম ৪

জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে ১,০০০ জন পুরুষপিছু মহিলার সংখ্যা ছিল ৯২৭। ২০০৫-০৬ সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং মহিলার সংখ্যা সমান ছিল। ২০১৫-১৬ সালে ১০০০ হাজার পুরুষের জন্য ছিলেন ৯৯১ জন মহিলা। আনুপাত ছিল ৯৯১:১,০০০।

সেক্স রেশিওতে শহরের চেয়ে গ্রামে মহিলাদের সংখ্যা বেশি। গ্রামে ১০০০ পুরুষে ১০৩৭ জন মহিলা রয়েছেন। যেখানে শহরে ৯৮৫ জন মহিলা রয়েছেন। রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। এই সার্ভের হিসেবে গ্রামের প্রতি এক হাজার পুরুষে ১০০৯ জন মহিলা ছিলেন। যেখানে শহরে এই হিসেব ছিল ৯৫৬ জন।

ভারতের মধ্যে ২৩ টি রাজ্যে পুরুষ অপেক্ষা মহিলার সংখ্যা বেশিই রয়েছে। যেমন- উত্তরপ্রদেশে ১০০০ জন পুরুষ পিছু মহিলা রয়েছেন ১০১৭ জন, বিহারে মহিলার সংখ্যা ১০৯০ জন, রাজস্থানে ১০০৯ জন, ছত্তিশগড়ে ১০০০ জন পুরুষ পিছু মহিলা রয়েছেন ১০১৭ জন ১০১৫ জন এবং ঝাড়খন্ডে মহিলা রয়েছে ১০৫০ জন। তবে বেশ কিছু রাজ্যে এখনও মহিলার সংখ্যা বেশকিছুটা কম রয়েছে।

পুরুষদের সংখ্যা ছাপিয়ে গেল মহিলারা, তা উঠে এলো NFHS-5 সমীক্ষায়

NFHS Survey National Family Health Survey India Records More Women Than Men For The 1st Time | National Family Health Survey:এই প্রথম দেশে পুরুষদের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা, টিএফআর কমে ২
পুরুষদের সংখ্যা ছাপিয়ে গেল মহিলারা, স্বাধীনতার পর তা হল প্রথমবার

তবে অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, নারী এবং পুরুষদের গড় আয়ুর মধ্যে ফারাক আছে। ভারতীয় সেনসাসের ওয়েবসাইট অনুযায়ী, ২০১০-১৪ সালের মধ্যে পুরুষ এবং মহিলাদের গড় আয়ু ছিল ৬৬.৪ বছর এবং ৬৯.৬ বছর। সেই পরিস্থিতিতেও পুরুষদের থেকে নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশাবাদী প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর