স্বাস্থ্য বিধি মেনে ৬০ জন মহিলা রক্তদান করলেন পূর্ব বর্ধমানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কল্যান দত্ত, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরে মহিলাদের সচেতনতার স্বার্থে ৭ দিন ব্যাপী মহিলাদের নিয়ে যে রক্তদান শিবির আয়োজন হয়েছিল আজ ষষ্ট দিন পূর্ণ হলো। স্বাস্থ্য বিধি মেনে ৬০ জন মহিলা রক্তদান করলেন। পূর্ব বর্ধমান জেলার, জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খানের পরিচালনায় ৭দিন ব্যাপী মহিলাদের জন্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

উক্ত রক্তদান শিবিরের আজ ষষ্ঠ দিন পূর্ণ হলো স্বাস্থ্য বিধি মেনে। এদিন প্রায় ৬০ জন মহিলা রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেছেন ।
যেখানে সাম্প্রদায়িক অশুভ শক্তি প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে উঠছে সেই জায়গায় রক্তদান শিবিরে ধর্ম বর্ণ নির্বিশেষে বাড়ির মহিলারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন মানুষ মানুষের জন্য। এমনটাই জানান রক্তদান শিবিরের উদ্যোক্তা থেকে আগত উৎসাহী রক্তদাতারা।

রক্তদান শিবির এর প্রধান উদ্যোক্তা তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন
ব্লাড ব্যাংক গুলিতে রক্তের অভাব দূর করতে এবং বাড়ির মহিলারা সাধারনত সব সময় রক্তদান করার সুযোগ পান না তাই শুধুমাত্র মহিলাদের উদ্যেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর