Partha Chatterjee: পার্থ টাক লক্ষ্য করে জুতো ছুলেন মহিলা, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আক্ষেপ 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসি কাণ্ডে তোলপাড় পরিস্থিতি। ইতিমধ্যে আটক হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। ছোড়া জুতো পার্থ গায়ে না লেগে পার্থ গাড়িতে লাগে ওই জুতো পড়ে যায় । তাই ওই মহিলা আফসোস করে বলেন ,” জুতোটা ওঁর টাকে লাগলে শান্তি পেতাম।”

আরও পড়ুনঃ তাঁকে না জানিয়ে পার্থ টাকা রেখেছিল ফ্ল্যাটে, বয়ান বদল অর্পিতার!

ওঁই মহিলার দাবি ,”আত্মীয়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলাম। দেখি ঠান্ডা গাড়িতে ওঁকে নিয়ে আসা হয়েছে। ওঁরা লোকের টাকা মেরে কোটি কোটি অর্থ করেছে। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। ওঁকে গলায় দড়ি লাগিয়ে টানতে টানতে নিয়ে আসা উচিত। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওঁর টাকে লাগলে খুশি হতাম। এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।”

পার্থ টাক লক্ষ্য করে জুতো ছুলেন মহিলা, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আক্ষেপ 
পার্থ টাক লক্ষ্য করে জুতো ছুলেন মহিলা, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আক্ষেপ

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই উত্তেজিত রাজ্য রাজনীতি। এসএসসি শিক্ষক নিয়োগকাণ্ড মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ইডি। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখাপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ সহ সোনা, রূপো ও একাধিক নথি। পার্থ ও অর্পিতার উভয়েরই দাবি অবশ্য, এই টাকা তাঁদের নয়। ইতিমধ্যে বিরাট পরিমাণ দুর্নীতির নাম জড়িয়ে ইতিমধাই মন্ত্রিত্ব গিয়েছে পার্থ চ্যাটার্জির।

পার্থ টাক লক্ষ্য করে জুতো ছুলেন মহিলা, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আক্ষেপ 

পার্থ টাক লক্ষ্য করে জুতো ছুলেন মহিলা, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আক্ষেপ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন