Winter Season: শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গজুড়ে এখন শীতের আমেজ। রাতের তাপমাত্রা কমছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা উপভোগ করছে শীতপ্রেমীরা। আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি মরশুমের শীতলতম দিন রবিবার। তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রির নীচে। আগামী ৪৮ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। নতুন সপ্তাহে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ একাধিক জেলার তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নীচে পারা নেমে যাবে। সবথেকে বেশি তাপমাত্রা কমবে রাতের দিকে। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, সব জেলাতেই কুয়াশায় ঢেকে গিয়েছে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। গত শনিবার (৮ ডিসেম্বর) কলকাতার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানা গিয়েছে।

শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা নীচের দিকেই থাকবে। ১১ তারিখ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতের পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা একধাক্কায় ৩-৫ ডিগ্রি কমতে পারে। বর্ধমানে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি, বাঁকুড়ার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি এবং বীরভূমের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নীচে।

শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ

শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ

শীতের পথে কলকাতা, শহরে রেকর্ড ঠাণ্ডা, চলতি মরশুমের শীতলতম দিন আজ

উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা হাওয়া। তাতেই আগামী কয়েকদিন ধীরে ধীরে নামবে পারদ। আগামী সপ্তাহে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত