মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ছবির জন্য অপেক্ষা করেন দর্শকরা। গত পুজোতেও ‘দশম অবতার’ ভাল ব্যবসা করেছে। এবার নাকি সৃজিত মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Biopic) বায়োপিক বানাতে চলেছেন, শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই ছবি মুক্তি পেতে পারে। এই খবর কতটা সত্যি? আসল ঘটনা কী? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?

Shamim Ahamed Ads

আরও পড়ুন: সন্তানের জন্ম দিলেন ঐন্দ্রিলা, দুর্নিবারের ঘরে এল কে, ছেলে না মেয়ে? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে ভালো সিনেমা হবে। পরিচালকের কথায়, দর্শকদের পছন্দ এক নয়। ছবির ক্ষেত্রে সবার নিজস্ব পছন্দ রয়েছে। তাই তিনি কেবল নিজের ভালো লাগার জন্য সিনেমা বানান। ফেলুদা, জুলিয়েট রহস্য- ছোটবেলার পছন্দগুলিকেই পর্দায় ফুটিয়ে তুলতে ভালো লাগে তাঁর। সৃজিত মুখোপাধ্যায় কি সত্যিই মমতার বায়োপিক বানাচ্ছেন, এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের বায়োপিক নিয়ে প্রশ্ন উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, চারু মজুমদারের নাম নেন তিনি।

মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?
মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?

রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হবে সোনালি অক্ষরে, একথা বললে ভুল হবে না। একটি রাজনৈতিক দল তৈরি করেছেন। শুরু থেকে দলের সঙ্গে পা মিলিয়ে কাজ করছেন। বিরোধী নেত্রী হিসেবে আন্দোলন গড়ে তুলেছিলেন যা উল্লেখযোগ্য। ২০১১ সালে ক্ষমতায় আসেন। বাংলার মুখ্যমন্ত্রী হন তিনি। পরপর তিনবার বাংলার সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় এসেছে তাঁর সরকার। এই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কয়েকমাস পরই লোকসভা নির্বাচন (Loksabha Election)। জাতীয় স্তরে ভোটের ময়দানে তাঁর গুরুত্ব অপরিসীম।

মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?

মমতার বায়োপিক বানাচ্ছেন সৃজিত! লোকসভা ভোটের আগেই মুক্তি পাবে ছবি?

উল্লেখ্য, মৃণাল সেনের বায়োপিক (Biopic) নিয়ে কাজ চলছে। খুব শীঘ্রই এই ছবি বড়পর্দায় নিয়ে আসবেন সৃজিত মুখোপাধ্যায়। এনিয়ে পরিচালক বলেন, ‘মৃণাল সেনের ছেলে আমাকে বলেছেন উনি বিখ্যাত মানুষ ছিলেন ঠিকই কিন্তু ওঁকে ভগবান বানিও না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত