Anish Khan Death: প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, সিবিআই তদন্তের দাবিতে ফের সরব আনিসের বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আনিস খান হত্যার তদন্ত ও দোষীর কড়া শাস্তির দাবিতে এবং রাজ্যজুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি সহ চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া ও তার প্রতিবাদে আওয়াজ তুলতে চলেছেন ডিওয়াইএফআই, এসএফআই নেতৃত্ব। আগামীকাল ইনসাফ সভার আগে আজ আমতার সারদা গ্রামে আনিসের বাড়ি থেকে মিছিলও বের করল বাম ছাত্র-যুব নেতৃত্ব। মিছিল থেকে সিবিআই তদন্তের দাবি জানালেন আনিসের বাবা সালেম খান। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।

আরও পড়ুনঃ Partha Chaterjee: নিয়োগের ক্ষেত্রে আধিকারিকদের ওপরেই ভরসা করতাম, পার্থর মন্তব্য ঘিরে ফের জল্পনা

মিছিলে উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়। সেখান থেকে মীনাক্ষী বলেন, ন্যায় পেলে কী এই রোদ মাথায় নিয়ে দুটো বয়স্ক মানুষ রাস্তায় হাঁটে? প্রথম দিন থেকে আমাদের যে দাবি ছিল, সেই দাবিতে এখনও অনড় রয়েছি। আমরা চাই খুনিদেরকে শাস্তি দিতে হবে। তাতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা করতে হবে। আনিস খুনে কে শাস্তি পেয়েছে? তার নাম কী? কারা শাস্তি পেল? তাঁদের কী শাস্তি হয়েছে?

প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, জানালেন আনিসের বাবা
প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, জানালেন আনিসের বাবা

গতকালের সমাবেশের অনুমতি মেলেনি। তা নিয়ে মীনাক্ষীর বক্তব্য, পুলিশের কী আইনতভাবে অনুমতি দেওয়ার অধিকার রয়েছে? আনিসের পরিবারকে রোজ এসে মারধর করা হবে। সে মিছিলে হাঁটবে। সে ন্যায় পাবে না। বারবার পুলিশের কাছে ছুটে যেতে হবে। পুলিশের কাছে গেলেই ফের হামলা হবে।

এদিনীর সমাবেশ তঘেকে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তোলেন প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান। আদালত যদি এখনও সিটের ওপর ভরসা রাখে, তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, জানালেন আনিসের বাবা

প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, জানালেন আনিসের বাবা
প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, জানালেন আনিসের বাবা

২৪ ঘন্টা আগেও বামেদের ধর্মতলা অভিযান নিএয় অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের অনুমতিকে উপেক্ষা করেই ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশ করতে চান বাম ছাত্র-যুব নেতৃত্ব। আগামীকালও শহর কলকাতা উত্তপ্ত হতে পারে। এমনটাই আন্দাজ করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন