অরিন্দমের যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী শুক্লা

Arindam Sil: সেই ১৯৯২ সাল থেকে আমি অরিন্দমকে চিনি। আমরা সম্পর্কে রয়েছি ২৬ বছরেরও বেশি সময় ধরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পরিচালক অভিনেতা অরিন্দম শীলের যৌন হেনস্থা নিয়ে তোলপার টলিউড। এই ঘটনায় মহিলা কমিশনে চোখ জানানোর পর তাকে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি ওই মহিলা অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। অরিন্দম শিল্প নিয়ে এরপর আরো অনেক অভিনেত্রী তাদের মতামত ব্যক্ত করেছেন।

কিন্তু এখনো পর্যন্ত অরিন্দম স্ত্রী শুক্লা দাস তিনি কোন মন্তব্য করেননি। অবশেষে আমি অরিন্দমের যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন শুক্লা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমে তিনি জানান, ‘সেই ১৯৯২ সাল থেকে আমি অরিন্দমকে চিনি। আমরা সম্পর্কে রয়েছি ২৬ বছরেরও বেশি সময় ধরে। সিনেমা তৈরি এবং অভিনয়ের প্রতি প্রথম থেকেই ওর একটা ভালোবাসা রয়েছে। ১৯৯৯ সালের আগে অরিন্দম একটি বড় সংস্থায় চাকরিও করতে। তারপর আমিই বলি দু নৌকায় পা দিয়ে চলা যায় না। বলেছিলাম যে, আমি চাকরি করি, সামলে নিতে পারব। সুতরাং ঝুঁকি নেওয়ার আত্মবিশ্বাস ছিল ওর। এত বছরে অনেক বড় বড় সিনেমার সঙ্গে অরিন্দমের নাম জড়িয়েছে। আমি সবাইকে স্পষ্ট করে দিতে চাই যে, ও যখন অভিনয় করত তখন আমি অরিন্দমের ফ্লোরে যেতাম। আর এখন পরিচালক অরিন্দমের ফ্লোরেও আমি যাই। আমি জানি ও কী করে কাজ করে!’

এখানে না থেমে স্ত্রী স্বামীর পক্ষ নিয়ে বলেন, ‘ চিত্রনাট্য তৈরির সময় থেকে অরিন্দমের সিনেমার সঙ্গে যুক্ত থাকি। আমি জানি ও যে কোনোও সিনেমার দৃশ্য অভিনয় করে দেখায়। ঘনিষ্ঠ দৃশ্য অনেক সময় নবীন অভিনেতাদের অভিনয় করেও দেখিয়ে দিতে দেখেছি। এমনকী অনেক অভিজ্ঞ অভিনেতারাও অরিন্দমকে বলেন যে, দৃশ্যটা অভিনয় করে দেখিয়ে দিতে। শ্যুটিংয়ে এমন অনেক ঘনিষ্ঠ দৃশ্যের ও রিহার্সালের সাক্ষী আমি। অরিন্দম যে শুধু অভিনেত্রীদের অভিনয়ে করে দেখায় তেমনটা নয়। পুরুষ অভিনেতাদের ক্ষেত্রেও ও একইভাবে বুঝিয়ে দেয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর