ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? জল্পনা উড়িয়ে সব বললেন পুত্র লব

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্প্রতি আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা। ভোটের কাজ মেটার পরেই মেয়ের বিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা। এরপরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা, এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে রুটিন চেকআপেই নাকি ভর্তি হয়েছেন তিনি। তবে এবার জানা যাচ্ছে যে অসুস্থ অভিনেতা।

ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? জল্পনা উড়িয়ে সব বললেন পুত্র লব

কিন্তু ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? শোনা যাচ্ছে তাঁর একটি ছোটখাটো অস্ত্রোপচারও হয়েছে। বাবা শত্রুঘ্নকে দেখতে স্বামীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। গত কয়েক দিন হাসপাতালেই রয়েছেন সাংসদ, অভিনেতা। আর এবার এই সবের সত্যতা স্বীকার করলেন ছেলে লব সিন্‌হা।

ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? জল্পনা উড়িয়ে সব বললেন পুত্র লব

তিনি সংবাদমাধ্যমকে জানান, “সোনাক্ষীর বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি করাতে হয় শত্রুঘ্নকে। এই খবর সত্যি। তবে কোনও ধরনের অস্ত্রোপচার হয়নি তাঁর। বোনের বিয়ের পরের দিন থেকেই ধুম জ্বর, সেই কারণেই তাঁকে বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়”।

ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? বাবার হাসপাতালে ভর্তি নিয়ে মুখ খুললেন ছেলে লব 

ঠিক কী হয়েছিল শত্রুঘ্ন সিনহার? জল্পনা উড়িয়ে সব বললেন পুত্র লব

এরপরে লব বলে,। “আপনাদের সকলকে ধন্যবাদ এতটা খোঁজ খবর করার জন্য, বাবা এখন ভাল আছেন। জ্বরটা এতটাই ছিল, সে কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়”। উল্লেখ্য, হাসপাতাল সূত্রে খবর,পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। আজ সোমবারই ছেড়ে দেওয়া হতে পারে শত্রুঘ্ন সিনহাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর