নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান । বলিউডের অভিনেতা হলেও গোটা বিশ্বে তার ফ্যান রয়েছে লক্ষ্য লক্ষ্য । এক কথায় বলা যায় গোটা পৃথিবীতে রয়েছে শাহরুখের ভালোবাসার লোক । এই মুহূর্তে বলিউডের অনেকেই কাজ করছেন হলিউডে।
আরও পড়ুনঃ তাক লাগাল নাসা, এবার রামধনু রঙের ‘বামন’ গ্রহের ভাইরাল ছবি
কিন্তু এখন পর্যন্ত হলিউডের ছবিতে কাজ করবেন শাহরুখ এরকম খবর কোন খবর সামনে আসেনি । তবে কি তিনি হলিউড থেকে কোন অফার পাননি । এ কথাটা হয়তো সত্যি নয় । শাহরুখের মত একজন অভিনেতা হলিউড তাকে আমন্ত্রণ জানান নি এরকম হবার কথা নয় ।

কিন্তু তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিতে রাজি নন । কিন্তু কি কারন ? এবার নিজেই জানালেন বলিউড বাদশা। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে তাঁর হলিউড যাত্রা নিয়ে এক প্রশ্নের উত্তরে কিং খান জানান, “আমার ইংরেজি এত ভাল নয়।

আমায় যদি এমন কোনও চরিত্র দেওয়া হয় যে বোকা, ভাল করে কথা বলতে পারে না – তবে ঠিক আছে। আমি বড়াই করছি না। অভিনেতা হিসেবে আমার কোনও দক্ষতা নেই। কোনও বিশেষ কিছুও নেই। কুং ফু জানি না, সালসা নাচতে পারি না!

হলিউডে কেন ছবি করবেন না কিং খান? জানালেন আসল কারণ
হলিউড ছবি দেখি আমি, এবং তার পরেই বলছি এখানে আমার কোনও জায়গা নেই”। এর পরে তিনি বলেন, ভারতীয় ছবিতে অভিনয় করে তাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান এই অভিনেতা।



