বিনীতের জায়গায় কে হবেন নতুন সিপি? আসছে এই দুই নাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের তরুণী ডাক্তারের মৃত্যু ও ধর্ষণের ঘটনার পর থেকেই কোলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণের জন্য জোরালো দাবি উঠতে শুরু করেছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যেমন এই দাবি নিয়ে লালবাজার অভিযান করেছিলেন, তেমনই রাজনৈতিক মহল থেকেও দাবি ছিল।

আর তাই গতকাল রাতে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলের জায়গাতে নতুন সিপি আনতে চেয়েছেন। আজ বিকেল ৪টের পর নতুন সিপি পাবে কোলকাতা পুলিশ। তবে নতুন সিপি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একাধিক আইপিএস অফিসারের নাম। সিপি হিসেবে প্রথমেই সামনে আসছে নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পান্ডের।

এছাড়াও জল্পনা রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইবি জাভেদ শামিম। তবে অজয় রানাডের নামও চর্চায় রয়েছে। উল্লেখ্য, নবান্নের শীর্ষ সূত্রে খবর, এ ব্যাপারে অনেক দিন ধরেই দুটি নাম নিয়ে প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।

কেন না, আরজি করের ঘটনা না ঘটলেও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর কথা চলছিল। তা ছাড়া এ বছর ৩১ ডিসেম্বর পুলিশ কমিশনার পদে বিনীতের তিন বছরের মেয়াদও শেষ হয়ে যেত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত