নজরবন্দি ব্যুরো: বন্ধুত্বের সম্পর্কের প্রভাব আমাদের জীবনে অনেক। জীবন সংগ্রামে এগিয়ে যেতে একজন ভালো বন্ধু পাশে থাকলে যাত্রাপথ সহজ হয়ে ওঠে। আবার কথায় বলে, বন্ধু আমরা নিজেরাই বেছে নি, এই সিদ্ধান্ত একান্তই আমাদের। জীবনের বিশৃঙ্খলা এবং ভালো-মন্দ সময়ে একজন সত্যিকারের বন্ধুর অভাব বোধ করেন। জানেন কী জীবনসঙ্গী খুঁজতে যেমন জ্যোতিষশাস্ত্র এবং রাশিফলের সাহায্য নেওয়া হয়, সঠিক বন্ধু খুঁজতে গেলেও একইভাবে রাশি আপনাকে সাহায্য করবে। জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন রাশির বন্ধুত্ব শ্রেয়!
আরও পড়ুন: রবিবারে সাবধান! বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছে এই রাশিগুলো


মেষ-তুলা
মেষ রাশির জাতক-জাতিকারা আবেগপ্রবণ হলেও বেশ মজার মানুষ হয়। তাঁরা গতিশীল,শক্তিতে পূর্ণ এবং আত্মবিশ্বাসী হয়। অন্যদিকে তুলারাশির মানুষেরা খুব ভারসাম্যপূর্ণ এবং শান্ত মেজাজের হয়। এই দুই রাশির ক্ষেত্রে বিষয়টা আসলে ‘Opposite Attract’। দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষেরা একে অপরের ভালো বন্ধু হতে পারে।

মিথুন-তুলা
তুলা রাশির জাতক-জাতিকারা স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করে। তাঁরা শান্ত মেজাজের হয়। মিথুন রাশির সঙ্গে এঁদের সম্পর্ক বেশ মধুর হয়। মিথুন রাশির লোকেরাও যেকোনও পরিস্থিতিতে বন্ধুদের পাশে থেকে বন্ধুত্বের মর্যাদা রাখাতেই বিশ্বাসী।


![]()
সিংহ-কুম্ভ
সিংহ রাশিদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়, সৃজনশীল। এরা খুব মজা করতে ভালোবাসে। এই রাশির মানুষেরা সাধারণত নিজেদের মত মানুষের সঙ্গেই বন্ধুত্ব করতে ভালবাসেন। কুম্ভ রাশির জাতক-জাতিকারাও মজার হন। তবে অহংকে দূরে রেখে বন্ধুত্ব করতে পারলে আপনার সেরা বন্ধু কুম্ভ রাশি ছাড়া আর কেউ হতে পারে না।
বন্ধুত্বের সম্পর্কে কেবল হতাশা! রাশি অনুযায়ী জেনে নিন আপনার ভালো বন্ধু কে?

কন্যা-বৃশ্চিক
কন্যা রাশির মানুষেরা গভীর বিষয় এবং বুদ্ধিবৃত্তিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও যেকোনও বিষয় গুরুত্বসহকারে শুনবে এবং প্রয়োজনে এই বিষয়ে দীর্ঘ আলোচনাও করতে পারে। বিপদে এই দুই রাশিকে একে অপরের পাশে দাঁড়াতে দেখা যায়।







