ব‍্যর্থ ওপেনার অভিমন্যু ও রাহুল, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রোহিতের বদলি কে?

ঘরোয়া ক্রিকেটের টানা চার শতরান করার পর ব্যর্থ হচ্ছে ঈশ্বরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর কিছু দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হবে। এই মুহূর্তে ভারতীয় এ দল অস্ট্রেলিয়ায় বেসরকারি টেস্ট খেলতে ব্যস্ত। শোনা যাচ্ছে প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় ওপেনার হিসেবে নাম উঠে আসছে দুজনের। একজন হলেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ এবং অপরজন কে এল রাহুল।

কিন্তু এই বেসরকারি টেস্টে দুই ওপেনারি রান করতে পারলেন না। অভিমন্যু করেছেন শূন্য রান। অপরদিকে কেএল রাহুল করেছেন চার রান। অর্থাৎ নিউজিল্যান্ডের কাছে হাড়ির ধাক্কা কাটতে না কাটতেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই দেশের মাটিতে আবার চিন্তায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ হবে পার্থে।সেখানে খুবই বাউন্স থাকবে পিচে।

ঘরোয়া ক্রিকেটের টানা চার শতরান করার পর ব্যর্থ হচ্ছে ঈশ্বরণ। আগের টেস্টেও তিনি রান পাননি। ফলে রোহিতের বদলি হিসেবে তার দলে ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে বিদেশের মাটিতে ভালো পারফরেন্স পারফরম্যান্স করেছিল কে এল রাহুল। কিন্তু এই টেস্টে তিনি রান পেলেন না।

তাই হিসেবে এদের দুজনের মধ্যে কেউ একজন দলে ঢুকবে নাকি কেউ তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রথম দিনই ১৬১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত এ। এক সময়ে তারা ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলান দেবদত্ত পাড়িক্কল (২৬) এবং ধ্রুব জুরেল (৮০)। একা জুরেলই লড়াই করেন। আর কোনও ক্রিকেটার দাঁড়াতে পারেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর