করোনা নিয়ে ফের সতর্ক বার্তা দিলেন WHO-র ডিরেক্টর জেনারেল, কি বললেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে। পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে দেশের ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে টানা ৬দিন দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি! একদিনে মারা গিয়েছেন ৯০৪ জন।এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

আরও পড়ুনঃ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ, ৩ ঘন্টা পর ধর্মতলায় ধর্ণা তুললেন মমতা

এমনকি সার্বিক আক্রান্তের সংখ্যার ভিত্তিতেও কে ছাপিয়ে গিয়েছে দেশ। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সার্বিক সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার ১৫৩ জন। এই অবস্থায় এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর ডিরেক্টর জেনারেল জানালেন এক ভয়ঙ্কর কথা। তিনি বলেন , “জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে টানা ৬ সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছিল । তবে গত ৭ সপ্তাহ ধরে দেখা গিয়েছে তারই উলটপুরাণ। ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে গ্রাফ। সংক্রমণের পাশাপাশি বিদ্যুতের গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতির সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিষয়গুলির উপর আবারও জোর দিয়েছেন টেড্রস।

তিনি বলেছেন, “ভুল করবেন না । টিকা খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হাতিয়ার । তবে এটাও বলব যে, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা খুবই কার্যকরী”। হু এর প্রধান যখন এই কতাহ বলেছেন তখন দেশে এক নতুন সিদ্ধান্তে উপনিত হল সরকার। এবার রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক V-কে ছাড়পত্র দিল ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার মস্কো ল্যাবরেটরির তৈরি এই টিকাকে অনুমোদনের কথা নিশ্চিত করেছে রাশিয়ার সভেরেইন ওয়েলথ ফান্ড।

ভারতের টিকা বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগে সম্মতি দিয়েছে । কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমতি পেল। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই ভ্যাকসিন খুব কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন