পৃথিবী থেকে ওমিক্রন কবে বিদায় নেবে? স্পষ্ট করে জানালেন বিজ্ঞানীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পৃথিবী বলতে গেলে বন্ধ হয়ে গেছে। যেসব জায়গা মানুষের পদচারণায় মুখর থাকে, সেগুলো দেখলে এখন ভূতুড়ে মনে হয়। প্রতিদিনের চলাচলের উপর নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, গণ-জমায়েতের উপর বিধিনিষেধ – এসব কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই ঘটনা ঘটছে গত দুবছর ধরে।

আরও পড়ুনঃ রাজ্যে জারি আংশিক লকডাউন, তবুও বইমেলার আশায় বুক বাঁধছে গিল্ড

আর এই মুহূর্তে পৃথিবীর কাছে নতুন চ্যালেঞ্জে করোনার নতুন স্টেন ওমিক্রন। যা হুহু করে বাড়ছে বিশ্বজুড়ে। আমাদের দেশেও ওমিক্রন জাল ছড়াচ্ছে। তার সাথে করনাবারছে হু হু করে। বেশিরভাগ রাজ্যে শুরু হএছে করোনাবিধি। নাইট কার্ফু।

এই অবস্থায় আতঙ্কিত সাধারন মানুষ। তাদের সবার প্রশ্ন কবে এই থেকে মুক্তি মিলবে? আর এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন আন্তর্জাতিক চিকিৎসকরা। কত দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি এবং আগের মতো সুষ্ঠু জনজীবনে ফিরবে? স্পষ্ট করে জানালেন চিকিৎসকরা।

ডেনমার্কের স্টেট সেরাম ইনস্টিটিউটের প্রধান Tyra Grove Krause এবং সেদেশের আরও বিশেষজ্ঞরা জানালেন, চলতি মাসের শেষের দিকে ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়বে। সংক্রমণ শীর্ষে পৌঁছে যেতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।

পৃথিবী থেকে ওমিক্রন কবে বিদায় নেবে? স্পষ্ট করে জানালেন বিজ্ঞানীরা

আগামী ৬০ দিনের মধ্যে পরিস্থিতি বদলে যাবে। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও বলেন, ওমিক্রন আক্রান্তদের মৃদু উপসর্গ থাকছে। ফলে তাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না। ডেল্টার তুলনায় ওমিক্রনে (Omicron) হাসপাতালে ভর্তি হওয়ার হার ৫০ থেকে ৭০ শতাংশ কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত