Taapsee Pannu: কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাপসী? নিজের মুখেই জানালেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের নামজাদা অভিনেত্রী তাপসী পান্নু। সারা বিশ্ব জুড়ে রয়েছে তার অগনিত ভক্ত। তার ব্যাক্তিগত জীবন নিয়ে জানার জন্য মুখিয়ে থাকে তার ভক্তরা। এই মুহূর্তে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন অভিনেত্রী। এবার নিজের মুখেই তা জানিয়ে দিলেন।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে রুবেল, শট দিতে গিয়ে ভেঙে গিয়েছে দুই গোড়ালি

যদিও বহুবার বলিপাড়ায় তার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। তবে তা যে কেবলই গুঞ্জন তা বারবার প্রমানিত হয়েছিল। তবে এবার সব জল্পনার অবসান হল। তাপসী নিজের মুখেই জানিয়ে দিলেন বিয়ের তারিখ! বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন। তিনি এখনও অন্তঃসত্ত্বা হননি। তাই এখনও বিয়ে করার কোন প্রশ্নই উঠছে না।

xx 1অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেনরা তার এই মন্তব্যের জেরে তাকে সমালোচনা করেন। নেটিজেনরা প্রশ্ন তোলেন “শুধুমাত্র অন্তঃসত্ত্বা হলেই কি বিয়ে করতে হয়” যদিও এসব সমালোচনার কোনদিনই কোন তোয়াক্কা করেননি অভিনেত্রী।

কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাপসী? অবশেষে কি সানাই বাজবে! 

images 2 3অভিনেত্রী বরাবরই খুব ঠোটকাটা স্বভাবের। তাপসীর মন্তব্য ঘিরে অনেকে বলেন তিনি নাকি আলিয়াকে এই কথা বলেছেন। কিন্তু তিনি কারোর নাম উল্লেখ করেননি। তবে অনেকে মনে করছেন তিনি নিছকই মজার ছলে এই কথা বলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন