আইএসএল শুরুর দিনক্ষণ জানাল ফেডারেশন

ISL24: এই প্রথমবার কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবও ISL-এ খেলার যোগ্যতা অর্জন করেছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইএসএল শুরুর দিনক্ষণ জানাল এফএসডিএল। ১৩ সেপ্টেম্বর শুরু হবে আইএসএল। ৪ মে ফাইনাল। প্রায় আট মাস ধরে চলবে আইএসএল। আইএসএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি প্রমো পোস্ট করা হয়েছে। ৯ সেকেন্ডের প্রমোতে আইএসএল শুরুর তারিখ উল্লেখ করা আছে। সেখান থেকেই জানা যায়, আইএসএল ১৩ সেপ্টেম্বর শুরু হবে। এখনও পর্যন্ত সূচি প্রকাশিত হয়নি। দুটো ডার্বির তারিখও জানানো হয়নি। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় আইএসএল।

গতবছর থেকে সেপ্টেম্বরে শুরু হচ্ছে। এবারও তাই। এবার কলকাতার দুই প্রধানই শক্তিশালী দল গড়েছে। মোহনবাগানে যেমন যোগ দিয়েছে জেমি ম্যাকলারেনের মতো বিশ্বকাপার, তেমনই ইস্টবেঙ্গলও সই করিয়েছে গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে। যোগ দিয়েছেন ফরাসি প্লেমেকার মাদিহ তালালও। কলকাতার দুই প্রধানই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে।

এবার আইএসএল দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা জিততে লড়াই করবে ১৩টি দল। উল্লেখযোগ্য ভাবে, এই বছর থেকেই চালু হচ্ছে অবনমনের নিয়ম। অর্থাৎ এবার থেকে বাদ যাবে একটি করে দল। আইলিগ জয়ী দল আবার গত বছর থেকেই আইএসএলে অংশ নিচ্ছে। কোলকাতা ফুটবল লিগের মতোই, এবার আইএসেলেও চালু হচ্ছে অবনমনের নিয়ম। পয়েন্ট তালিকায় নীচে থাকা দল এরপরের বার বাদ পড়বে। এবং আইএসএল জয়ী দল যোগ্যতা ছাড়াই পরের বছর সুযোগ পাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ায়।

উল্লেখ্য, এই প্রথমবার কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবও আইএসএল -এ খেলার যোগ্যতা অর্জন করেছে। আইলিগ জয়ের জেরেই মহামেডান এই সুযোগ পেয়েছে। তবে মহামেডানের খেলা নিয়ে সংশয় ছিল। সুযোগ পেলেও তাঁদের কাছে এই লিগ খেলার জন্য অর্থ ছিল না। সৌরভের তৎপরতায় শ্রাচী গ্রুপ মহামেডানের সাথে চুক্তি করে। আর এই কারণে মহামেডানের আর কোনও বাধা রইল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত