নজরবন্দি ব্যুরো: WhatsApp করা যাবে একই নম্বর ব্যবহার করে একসঙ্গে ৪ টি ডিভাইস থেকে! আরো আধুনিক হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। ফিচার আসছে নতুন নতুন। অথচ এই অ্যাপ ব্যবহার করা যাচ্ছেনা দুইয়ের বেশি ডিভাইস থেকে। ফলে হোয়াটসঅ্যাপ খুলতে হচ্ছে একই ব্যবহারকারীকে একাধিক নম্বরে। এবার এই ম্যাসেজিং অ্যাপ সেই বাধা কাটিয়ে ফেলেছে। বাজারে আসছে নতুন ফিচার।
আরও পড়ুনঃ ফের রেকর্ড ছুঁল মৃত্যু সংখ্যা। রাজ্যে বেলাগাম করোনা ভাইরাস।
জানা গেছে, WhatsApp ইউজাররা খুব তাড়াতাড়ি একই একাউন্ট ব্যবহার করতে পারবেন দুইয়ের বেশি স্মার্ট ফোনে। রিপোর্ট অনুসারে, এই চ্যাট অ্যাপ ব্যবহার করা যাবে একই সঙ্গে চারটি ডিভাইস থেকে। শেষ পর্যায়ের কাজ চলছে এই ফিচার যুক্ত করার। শুধুমাত্র iOS বা Android নয়, এই নতুন ফিচার ব্যবহার করা যাবে ডেক্সটপে ও।
আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুসারে, WhatsApp বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রস-প্ল্যাটফর্ম সিং কিং ফিচারস এ। এই পরিবর্তনের জন্যই ইউজাররা WhatsApp লগইন করতে পারবেন একসঙ্গে চারটি রিভাইজ বা চারটি স্মার্টফোন থেকে।
WhatsApp করা যাবে একই নম্বর ব্যবহার করে একসঙ্গে ৪ টি ডিভাইস থেকে! এই ফিচারস এর একদম অন্তিম পর্যায় এর কাজ চলছে। তবে তারা সেরে ফেলেছে চ্যাট মিউট, চ্যাট হিস্ট্রি এবং মেসেজ ডেলিভারী মত ফিচারস এর কাজ।
WhatsApp একসঙ্গে চারটি ডিভাইস এ কিভাবে কাজ করবে সেটা বিস্তারিত ভাবে না জানালেও WABetaInfo টুইটারে একটি ছবি শেয়ার করেছে। সেটি দেখে টেকস্যাভিদের ধারণা, প্রথমে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হবে ডিভাইসটিকে। অপশন আসবে কন্টিনিউ, তাতে ট্যাপ করতে হবে। শুরু হবে লগ-ইন প্রক্রিয়া।



