নজরবন্দি ব্যুরো: আজ ৭ অক্টোবর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৮০ তম দিন (অধিবর্ষে ২৮১)। বছর শেষ হতে আরও ৮৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা কী কী?


জন্ম
১৯৯২- নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার হেলি জেনসেন।
১৯৮৬- নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার এমি স্যাটার্দওয়েট।
১৯৮৩- ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও গায়ক ডোয়েন ব্র্যাভো।
১৯৭৮- ভারতীয় ক্রিকেটার জাহির খান।
১৯৭৩- ব্রাজিলীয় ফুটবলার দিদা।
১৯৫২- বাংলাদেশী কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক হাসান ফকরী।
১৯৩৭- অস্ট্রেলীয় ক্রিকেটার কলিন গেস্ট।
১৯২৯- বাংলা পুরাতনী,আগামী,টপ্পা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী চণ্ডীদাস মাল।
১৯১৪- স্বনামধন্য ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গায়িকা বেগম আখতার।
১৮৯৯- পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুখ খান।
![]()
মৃত্যু
২০১৬- অস্ট্রেলিয়ার ক্রিকেটার জন গ্লিসন।
২০০১- ইংরেজ ক্রিকেটার আলফ গোভার।
১৯৭৮- বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার আকবর উদ্দীন।
১৭০৮- শিখধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং।



ঘটনাবলী
১৯৮৯- পূর্ব জার্মানিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৫০- আজকের দিনে কলকাতায় মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৩২- রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৮৭১- শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
১৮২৬- প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা কী কী?








