নজরবন্দি ব্যুরো: আজ ২৯ আগস্ট ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৪১ তম দিন (অধিবর্ষে ২৪২)। বছর শেষ হতে আরও ১২৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৫৮- আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার মাইকেল জ্যাকসন।
১৯২৩- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা।
১৯০৮- ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী ভেরিয়ার এলউইন।
১৯০৫- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদ।
১৮৬২- নোবেলজয়ী কবি ও নাট্যকার মোরিস মাতরলাঁক।

মৃত্যু
২০২১- প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব গুহ।
১৯৯৯- ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ মোহনানন্দ ব্রহ্মচারী।
১৯৯৪- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক তুষারকান্তি ঘোষ।
১৯৭৬- বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
১৬০৪- মোগল সম্রাজ্ঞী হামিদা বানু বেগম।

ঘটনাবলী
১৯৯১- সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
১৯৫৬- খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
১৯৪৭- আজকের দিনে ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
১৮৩৫- অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ আগস্ট, কী কী কারণে মনে রাখবেন আজকের দিন




