নজরবন্দি ব্যুরো: আজ ২ মে, ২০২৩। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুযায়ী আজ বছরের ১২২ তম দিন। কালক্রমে এই দিনে ঘটে গিয়েছে নানা ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিষয়– জন্ম, মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু ঘটনাবলী।
আরও পড়ুন: Whats Today: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ মে, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী



জন্ম-
সত্যজিৎ রায়: ১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন। তাঁর পিতা সুকুমার রায় একজন প্রখ্যাত কবি ও লেখক। পথের পাঁচালি, অপুর সংসার- এই দুটি ছবি সত্যজিৎ রায়ের বহু প্রশংসিত কাজ। ১৯৮৫ সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন পরিচালক। মৃত্যুর কিছুদিন পূর্বেই ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। ১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন সত্যজিৎ রায়।



মৃত্যু-
লিওনার্দো দা ভিঞ্চি
ইতালীয় রেনেসাঁস পর্বের একজন স্বনামধন্য চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। ১৪৫২-র ১৫ এপ্রিল ইতালিতে জন্মগ্রহণ করেন তিনি। লিওনার্দোর আঁকা মোনালিসা আজও জগৎপ্রসিদ্ধ। ২ মে ১৫১৯-এ লিওনার্দো দা ভিঞ্চি ‘ক্লুস লুইস’এ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ মে, আজকের দিনের কিছু উল্লেখযোগ্য বিষয়

ঘটনাবলী-
১৯৪৫- সোভিয়েত বাহিনী জার্মানির রাজধানী বার্লিন দখল করে নেয়।
১৯৬৪- তৎকালীন সায়গন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস বিস্ফোরণে ডুবে যায়।
১১১২- চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।







