নজরবন্দি ব্যুরো: আজ ১৫ অক্টোবর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৮৮ তম দিন (অধিবর্ষে ২৮৯)। বছর শেষ হতে আরও ৭৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৬- দক্ষিণ কোরিয়ার গায়ক, গীতিকার ও অভিনেতা লি ডোঙ্গায়।
১৯৭১- ইংরেজ ফুটবলার অ্যান্ডি কোল।
১৯৫৭- ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক মীরা নায়ার।
১৯৪৮- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।
১৯৩১- ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালাম।
১৯২০- মার্কিন কথা সাহিত্যিক মারিও পুজো।
১৮৯২- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
২০১৮- মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন।
২০১২- কম্বোডিয়ার রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী নরোদম সিহানুক।
১৯৭৫- ভারতীয় বাঙালি ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী।
১৯৬২- ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি অতুলচন্দ্র ঘোষ।
১৯৩৮- ব্রিটিশ ভারতীয় লেখক, চিন্তাবিদ, সমাজসংস্কারক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হুসেন।
১৯১৮- ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির শিরডি সাই বাবা।

ঘটনাবলী
২০২০- বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১৫ টি দেশের চুক্তি হয়।
১৯৯৯- পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হয় এবং জেনারেল পারভেজ মোশাররফ নিজেকে দেশেকে প্রধান নির্বাহী ঘোষণা করেন।
১৯৮৫- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়।
১৯৬৯- আজকের দিনে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




