নজরবন্দি ব্যুরো: আজ ৬ মে, ২০২৩। গ্রেগ্ররীয় বর্ষপুঞ্জি অনুসারে ১২৬ তম দিন (অধিবর্ষে ১২৭)। একটি সাধারণ দিন বিভিন্ন ঘটনার মাধ্যমে বিশেষ হয়ে ওঠে এবং ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। একনজরে দেখে নিন আজকের দিনের নানা ইতিহাস। জন্ম-মৃত্যু সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ মে, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম-
১৯৯৪- অস্ট্রীয় বংশোদ্ভূত ক্রোয়েশীয় ফুটবলার মাটেও কভাকিক।
১৯৯২- জাপানি ফুটবলার তাকাশি উসামি।
১৯৮৯- স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড় ডোমিনিকা কিবুল্কোভা।
১৯৮৭- দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী মোন গেউন-ইয়উং।
১৯৮৩- ব্রাজিলিয়ান ফুটবলার দানিয়েল আলভেস দা সিলভা।
১৯৮১- ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুক্লা।

১৯৬১- আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জর্জ ক্লুনি।
১৯৩২- ভাষা ও মুক্তিযুদ্ধের কলমসৈনিক অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ সব্যচারী লেখক।
১৯০৪- নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি হ্যারি মারটিনসোন।
১৮৬৮- ফরাসি সাংবাদিক ও লেখক গ্যাস্টোন লেরোউক্স।
১৮৬১- বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরু।
১৭৫৮- ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের।


মৃত্যু-
২০১৫- বাংলাদেশী ভাস্কর নভেরা আহমেদ।
২০১৩- ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৪১ তম প্রধানমন্ত্রী গিউলিও অ্যান্ডরেওটি।
২০১১- বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান।
২০০২- ডাচ সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ পিম ফরটুয়ন।
১৯৯২- জার্মান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়ক মারলেনে ডিট্রিখ।
১৯৭৩- বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা: সতীশরঞ্জন খাস্তগীর।
১৯৪৯- বেলজিয়ামের বিশিষ্ট প্রকৃতিবিদ ও লেখক মরিস ম’টারলিংক।
১৯৩০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম শহীদ বিপ্লবী রজতকুমার সেন।
১৮৩১- ভারতের একজন মুসলিম সংস্কার আন্দোলনকারী সাইয়েদ আহমাদ ব্রেলভী।
১৫৮৯- সঙ্গীতজ্ঞ তান সেন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ মে, কি কি ঘটেছিল আজকের দিনে
ঘটনাবলী-
২০০২- দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচি মুক্তিলাভ করেন।
২০০১- সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন।
১৯৯৯- যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চিনা নাগরিক নিহত হন এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
১৯৯৭- প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিস কে “রক এন্ড রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।
১৯৯৪- আজকের দিনে চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯১- পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।
১৯৭৫- মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।
১৯৬৫- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পন করে।
১৯৪০- উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৮৮৯- সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করা হয়।

১৮৪০- ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।
১৭৭৫- ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন।
১৭৫৭- দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে।
১৫৪২- প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।







