অফলাইনেই হবে টেস্ট পরীক্ষার, কি বলছেন উচ্চ শিক্ষা সংসদ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বছর দু’এক বন্ধ থাকার পর সবে দরজা খুলেছে স্কুলের। গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলেছে। সরকারি নিয়মবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস হচ্ছে সঙ্গে কিছু অনলাইন ক্লাসও হলেও, তাঁদের পরীক্ষা হবে অফলাইনেই। এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টেস্ট পরীক্ষার দিনক্ষণ বেঁধে দিল সরকার।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ খালেদা জিয়া, বিদেশে চিকিৎসার দাবীতে রাজপথে বিএনপি

মঙ্গলবার উচ্চ শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ চলতি বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সেরে ফেলতে হবে। আজ স্কুলগুলিকে এই মর্মেই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ। এক দিকে করোনা অন্যদিকে মাথার ওপর খাঁড়ার মত টেস্ট পরীক্ষা, কি করবে এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা?

WBCHSE

অফলাইনেই হবে টেস্ট পরীক্ষার, কি বলছেন উচ্চ শিক্ষা সংসদ!

অফলাইনেই হবে টেস্ট পরীক্ষার, কি বলছেন উচ্চ শিক্ষা সংসদ!
অফলাইনেই হবে টেস্ট পরীক্ষার, কি বলছেন উচ্চ শিক্ষা সংসদ!

জানা গেছে, এই টেস্ট পরীক্ষা হবে ৫০ নম্বরের। তবে পরীক্ষা শেষের সময়সীমা বলে দিলেও রুটিন বলেনি সংসদ। কবে, কখন কোন পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষকেই নিতে বলা হয়েছে। এর পাশাপাশি সংসদ জানিয়েছে, যে টেস্ট পরীক্ষার রেজাল্ট এবং পড়ুয়াদের প্রাপ্ত নম্বর আপাতত স্কুলের হেফাজতেই রাখতে হবে। পরে সংসদ তা প্রতিটি স্কুলের থেকে প্রয়োজনে চেয়ে নেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত