নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। ফিরে এসে যেন মনে হচ্ছে নতুন বুমরা বোলিং করছেন। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা যখন আমদাবাদে এসে টিম হোটেলে চলে গেলেন, সেইসময় বুমরার ঠিকানা তাঁর নিজের বাড়ি। বিমানবন্দর থেকে সোজা মায়ের সঙ্গে দেখা করতে চলে গেলেন।
আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, কী হবে পুজোর ৪ দিন? জানাল হাওয়া অফিস
প্রচারমাধ্যমের কাছে জানালেন, পাকিস্তান ম্যাচের থেকে বেশি আসল হল মায়ের সঙ্গে দেখা করা। মায়ের আশীর্বাদ নিয়ে মাঠে নামব। নামলেনও আমদাবাদ এক্সপ্রেস। মা দলজিৎ বুমরার আশীর্বাদ নিয়ে নেমেই সফল। মাত্র ৭ ওভার বোলিং করে বিপক্ষ দলকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। একটা ওভার তার মধ্যে মেডেনও নিয়েছেন তিনি।

রান দিয়েছেন ১৯ আর উইকেট পেয়েছেন ২টি। রোহিত শর্মাকে টপকে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। কিন্তু কী ভাবে এই সাফল্য? হার্দিকের এই প্রশ্নের উত্তরে বুম বুম জানালেন, “জুনিয়র পর্যায় থেকে এই মাঠে খেলছি। পাটা উইকেট ছিল। তাই নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।
আমদাবাদে এই সাফল্যের কারণ কী? নিজ মুখে জানালেন বুমরা

পর পর চারটে চার হজম করার চেয়ে, প্রথম চারের পরেই পিচ বুঝে নেওয়া দরকার। পরের দিকে সিরাজকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম আমি”। তিনি আরও বলেন, “দিল্লিতে নিজের আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলাম। কী ভাবে পাটা উইকেটে বল করতে হয় সেটা জানতাম। গত ১১ বছর ধরে ওখানে আইপিএলের ম্যাচ খেলেছি। তাই পিচের আচরণ সম্পর্কে ধারণা রয়েছে”।




