নজরবন্দি ব্যুরো: সকাল থেকে আকাশ পরিষ্কার। মাঝে মধ্যে অবশ্য রোদ-মেঘের লুকোচুরি দেখা গিয়েছে। নিম্নচাপের ইউটার্নের পরে আপাতত কোথাও ভারী বৃষ্টি হয়নি। সাধারণ মানুষের প্রশ্ন, বর্ষা বিদায় কবে।
আরও পড়ুন:লক্ষ্মীপুজোয় এবার চন্দ্র গ্রহণ, পুজো নিয়ে কী বললেন বিশেষজ্ঞরা? জানুন
সব থেকে বড় প্রশ্ন পুজোর আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি না ঝলমলে আকাশ। আপামর বাঙালির এই প্রশ্নে কিছুটা আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস। পুজোর মুখে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।

যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে।
ফের নিম্নচাপের ভ্রুকুটি, কী হবে পুজোর ৪ দিন? জানাল হাওয়া অফিস

সুতরাং মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। নবমী, দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। এমনকী হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।



