আর কয়েকদিন পর কালীপুজো,দীপাবলি, করোনা পরিস্থিতিতে নভেম্বরে লকডাউন নিয়ে কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হল। আর কয়েকদিন পর কালীপুজো। আর বাঙালির কালীপুজো মানেই দীপাবলি।গোটা দেশ মাতবে উৎসবের আনন্দে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তার আগে নভেম্বর মাসের জন্য নতুন করোনা গাইড লাইন জারি করল।কী রয়েছে সেই গাইডলাইনে। জেনে নেওয়া জরুরি।অধিকাংশ নিয়মই অপরিবর্তিত থাকছে। নতুন করে কোনও লকডাউন জারি হচ্ছে না। কন্টেইনমেন্ট জোনগুলিতে আগের মতন লকডাউন থাকছে। এছাড়া বাকি নিয়মের কোন পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুনঃ উৎসবের মরসুমেই কেরেনিল ৫ চিকিত্সকের প্রাণ!

নভেম্বরের গাইডলাইন:-  আর মাত্র কয়েকটা দিন পরই শুরু হয়ে যাবে নভেম্বর মাস। করোনা ভাইরাসের আবহে এগিয়ে আসছে দীপাবলি উৎসব। গোটা দেশ মাতবে আলোর উৎসবে। তার আগে নভেম্বরের করোনা গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে আনলক ৫-এর নির্দেশিকার খুব বদল করা হয়নি। সবই একই থাকছে। দোকান, বাজার, শপিং মল খোলা থাকছে। চলবে অত্যাবশ্যকীয় কর্মকাণ্ডও। কেবল মাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউন বহাল থাকছে। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে বলে জানানো হয়েছে।

গত সেপ্টেম্বরে জারি করা আনলক-৫ এর বিধিনিষেধই বহাল রাখা হয়েছে নভেম্বরের করোনা গাইডলাইনে। যাত্রীরা কেবলমাত্র আন্তর্জাতিক উড়ানে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমদনেই সফর করতে পাড়বেন। আগেই জানানো হয়েছিল পর্যটন ছাড়া অন্য যেকোনও কাজে ভারতে আসতে পারেন বিদেশি পর্যটকরা। এছাড়া স্পোর্টসম্যানদের সুইমিংপুলে ছাড় দেওয়া হয়েছে। ব্যবসায়ীক কারণে বিজনেসম্যানদের ছাড় দেওয়া হয়েছে।

সিনেমা, থিয়েটারহল খোলা থাকবে কেবল মাত্র 50 শতাংশ দর্শক থাকবে।নভেম্বরে নির্দেশিকায় মাক্স পরা বাধ্যতামূলক। প্রবীণ নাগরিক,অন্তঃসত্ত্বা মহিলা,  দশ বছরের নিচে ছেলে মেয়ের প্রয়োজন ছাড়া বাইরে প্রবেশ নিষেধ। আন্তঃরাজ্য পরিবহন চালু থাকবে।কনটেইনমেন্ট জোনে আগের মত লকডাউন থাকবে। সেখানে দোকান বাজার খোলা থাকবে না। কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য ছাড় মিলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন