নেই জমি,প্রায় ৪১ লক্ষ টাকার দেনা রয়েছে, হলফনামায় জানালেন প্রার্থী সায়ন্তিকা ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিধানসভার এ বারে তৃণমূলের প্রার্থী ।তিনি সম্প্রতি লাইট-সাউন্ড-ক্যামেরার পরিচিত গণ্ডি থেকে সরে এসে ভোটের ময়দানে নেমেছেন। এই তৃণমূল নেত্রী নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ, গাড়ি, বাড়ি, পেশা, অতীতে কোনও অপরাধ করেছেন কি না নির্বাচনী বিধি মেনে যাবতীয় কিছু হলফনামায় জানিয়েছেন তিনি। জানিয়েছেন সম্পত্তির পরিমাণও।

আরও পড়ুনঃ ভোটের দু দিন আগে নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে শুভেন্দু

সায়ন্তিকা থাকেন সল্টলেকের লাবনী এস্টেট-এ। ২০০৮ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি। তাঁর হাতে নগদ টাকা আছে মাত্র ৪৩ হাজার ১২৭। বন্ধন, অ্যাক্সিস, এইচডিএফসি এবং আইসিআইসিআই মিলিয়ে মোট ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। এর মধ্যে তিনটি যৌথ অ্যাকাউন্ট।

এইচডিএফসি ব্যাঙ্কে তাঁর ১৯ লাখ ৯১ হাজার ৮৯১ টাকার গাড়ি ঋণ রয়েছে। আইসিআইসি ব্যাঙ্কের কাছে ১৪ লাখ ৯৭ হাজার ১৮ টাকার ব্যক্তিগত ঋণ রয়েছে। এ ছাড়া এইচডিএফসি ক্রেডিট কার্ডে ৪ লাখ ৫৪ হাজার ৯৩৩ টাকা এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১ লাখ ৪৩ হাজার ৩৯৭ টাকা পরিশোধ করতে হবে।

 তাঁর মোট ঋণ ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা। এর বাইরে ৩ লাখ ১০ হাজার টাকার জিএসটি এখনও জমা দেননি তিনি। ব্যাঙ্ক ব্যালান্স, স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ৪৬ লাখ ৩৯ হাজার ৫২ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন