নজরবন্দি ব্যুরোঃ এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন ২১ বছর বয়সে তিনি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। পরে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। রাজস্থানের ওই যুবকের বিরুদ্ধে তিনি ধর্ষণ, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করেন।
আরও পড়ুনঃ নজরে ২১ জুলাই, বাদল অধিবেশনের আগে বৈঠক এড়িয়ে গেল তৃণমূল
এদিকে রাজস্থান হাইকোর্ট ওই যুবকের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। কারণ হিসেবে কোর্ট জায়ান্য, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামলাকারীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছেন অভিযুক্ত। তাই বিষয়টির গুরুত্ব মাথায় রেখে এক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যাবে না।”

এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এদিন সহবাস সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ। রাজস্থানের ঐ যুবকের নাম আনসার মহম্মদ। শুনানির পর অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। রায়ে বলা হয়,

স্বেচ্ছায় সহবাসের পর সম্পর্ক খারাপ হলে আনা যাবে না ধর্ষণের অভিযোগ! জানালো সুপ্রিম কোর্ট

“অভিযোগকারী মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) (এন) ধারায় এফআইআর দায়ের করার ভিত্তি হতে পারে না। তবে বিচারপতিরা জানিয়েছেন, এই পর্যবেক্ষণ কেবল মাত্র জামিনের শুনানির জন্য। তদন্ত যেমন চলছে তেমনই চলবে। এই নির্দেশ শুধু আগাম জামিন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে”।



