নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে দুর্যোগ জারি, উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট অব্যাহত পশ্চিমবঙ্গে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। উত্তরবঙ্গেও ছিল বৃষ্টির প্রভাব। মঙ্গলবারও পরিস্থিতির বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার আবহাওয়া

মঙ্গলবার কলকাতার আকাশ দিনভর মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের বিভিন্ন প্রান্তে দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে, ফলে ভ্যাপসা অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের কোনও জেলাই মঙ্গলবার বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই পাবে না। পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে নিচু এলাকা ও জল জমার প্রবণতা রয়েছে এমন জায়গায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

উত্তরবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতি আরও দুর্যোগপূর্ণ হতে পারে।

এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুধু মঙ্গলবার নয়, বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিনও রাজ্যের বিভিন্ন অংশে বর্ষার দাপট অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন