11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:54 পূর্বাহ্ন
17 C
Kolkata

HS Exam 2022: নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন পড়ুয়াড়া। আসন্ন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা না দিয়ে পাশ করার যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিল সংসদ। হোম ভেন্যু অর্থাৎ নিজের স্কুলে বসে উচ্চ- মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বোর্ডের স্কুলগুলিকে ইতিমধ্যেই নয়া সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এবার প্রতারণার ফাঁদে তৃণমূল নেতা, জয়েন্ট বিডিওর পরিচয় দিয়ে কুড়ি হাজার গায়েব

শিক্ষা সংসদের পক্ষ থেকে এনরোলমেন্ট ফর্মের নিয়মকানুনও স্পষ্ট করে দেওয়া হয়েছে এদিন। আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ‘সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক – শিক্ষিকাদের জানানো হচ্ছে যে, ২০২২ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতেই হবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়ে বসেই পরীক্ষা দিতে পারবে। এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের লিখতে হবে NA অথবা ওই স্থানটি অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে।’

আসন্ন নতুন বছরের মার্চ মাসে হবে মাধ্যমিক পরীক্ষা। আর তারপর এপ্রিলে হবে উচ্চ মাধ্যমিক (WB Higher Secondary Exam 2022)। প্রস্তুতি হিসেবে স্কুল স্তরের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। গত বছর পরীক্ষা হয়নি, তার বদলে পূর্ববর্তী রেজাল্টের ভিত্তিতে মূল্যায়ন হয়েছিল। বিপুল নাম্বারের সাথে পাশ করানো হয়েছিল সিংহভাগ পরীক্ষার্থীকে। শিক্ষররা এবার তাই পড়ুয়াদের পরামর্শ দিচ্ছেন, টেস্ট পরীক্ষাকে ফাইনালের প্রস্তুতি ধরে নিয়েই নিয়েই যেন পড়ুয়ারা পরীক্ষার দেয়।

নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!

নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!
নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!

যদিও টেস্ট পরীক্ষার অন্য একটি গুরুত্বও রয়েছে। সূত্রের খবর, আপদকালীন পরিস্থিতি তৈরি হলে টেস্টের নম্বরের ভিত্তিতেই হবে ছাত্র ছাত্রীদের মূল্যায়ন। কিন্তু এমনটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? সংসদ সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রভাব কমলেও এই মারন রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়নি। তারউপর নতুন ওমিক্রন ভেরিয়েন্ট ভয় বাড়াচ্ছে। পরীক্ষার আগে যদি এই ভেরিয়েন্টের হাত ধরে তৃতীয় ঢেউ ঢুকেপড়ে বঙ্গে তাহলে টেস্টের নাম্বারের ভিত্তিতেই হবে পড়ুয়াদের মূল্যায়ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading