ব্ল্যাক ফাঙ্গাসকে এবার মহামারি ঘোষনা করে দিল রাজ্য, জারি নয়া নিয়মাবলী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্ল্যাক ফাঙ্গাসকে এবার মহামারি ঘোষনা করে দিল রাজ্য, জারি নয়া নিয়মাবলী। দেশজুড়ে করোনা রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নামক ছত্রাকজনিত রোগের প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। বিজ্ঞানের ভাষায় যার নাম মিউকরমাইকোসিস। রাজ্যেও ক্রমশ বেড়ে চলেছে এই ছত্রাকের সংক্রমণ। এমন অবস্থায় এই রোগের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করল স্বাস্থ্য ভবন।

আরও পড়ুনঃ ‘সুপারমুনের’ পূর্ণগ্রহন, মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বুদ্ধপূর্ণিমার রাত।

কেন্দ্রের সুপারিশ অনুযায়ী মঙ্গলবার মিউকরমাইকোসিসকে নোটিফায়েড ডিজিজ হিসেবে মহামারী আইনের অন্তর্ভুক্ত করা হল। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তির ফলে এবার থেকে এই রোগের চিকিত্‍সায় সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। প্রসঙ্গত গত ১লা মে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে মিউকরমাইকোসিসকে মহামারী আইনের মধ্যে আনার আগেই একে মহামারি ঘোষণা করে রাজস্থান সরকার। রাজস্থানকে অনুসরণ করে অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব সহ একাধিক রাজ্য। এবার সেই পথে হাঁটল বাংলাও। কী কী নিয়ম মানতে হবে তা এই বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

প্রধান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপের স্বাক্ষরিত বিবৃতি বলছে, রাজ্যের যে কোনও জেলায় কেউ মিউকরমাইকোসিসে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক অথবা প্রশাসনকে জানাতে হবে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকেও এই নিয়ম মানুতে হবে। মিউকরমাইকোসিস কোন এলাকায় চিহ্নিত হয়েছে তা জেলা স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে। জানাতে হবে রোগীর পরিচয় এবং কী কী চিকিত্‍সা হচ্ছে তাও।

ব্ল্যাক ফাঙ্গাসকে এবার মহামারি ঘোষনা করে দিল রাজ্য, জারি নয়া নিয়মাবলী। দেশে ধীরে ধীরে করোনার প্রকোপ কমে এলেও ক্রমশ ভয় বারাচ্ছে এই নয়া ফাঙ্গাস সংক্রমণ। তাই কালবিলম্ব না করে কেন্দ্র ও রাজ্যগুলি গোড়াতেই এই রোগ দমন করতে চাইছে। একই পথে হেঁটে এরাজ্যেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইনের আওতায় নিয়ে আসা হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন