দলের বক্তব্য জানাতে তৈরি হল সাপ্তাহিক ‘রোস্টার’, নতুন উদ্যোগ তৃণমূলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের বক্তব্য জানাতে তৈরি হল সাপ্তাহিক ‘রোস্টার’, নতুন উদ্যোগ তৃণমূলের। বিভিন্ন বিষয়ে দলের বক্তব্য জানানোর জন্য দলের নেতাদের একাংশ তথা মুখপাত্রদের জন্য এই ‘রস্টার’ তৈরি করে দিল তৃণমূল। সেখানে বলা হয়েছে, বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে ওই নেতারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সংবাদমাধ্যমকে তাঁদের বক্তব্য জানাবেন।

আরও পড়ুনঃ ডিসেম্বরের গোড়ার দিকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে প্রস্তুত রেল।

Shamim Ahamed Ads

কিন্তু কেন এই রস্টার? এই প্রসঙ্গে দলের এক শীর্ষনেতা জানিয়েছেন, কোনও নির্দিষ্ট বিষয়ে দলে যে কেউ মন্তব্য বা প্রতিক্রিয়া দিলে, তাতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। সেই কারণে, একমাত্র দলের ঠিক করে দেওয়া প্রতিনিধি মুখ খুলবেন। এর বাইরে কেউ কিছু বললে সেটা তৃণমূলের সরকারি ভাষ্য বলে বিবেচিত হবে না। তবে, নতুন এই ‘রস্টার’ এর প্রসঙ্গে দলের একাংশের মত, এই ভাবে সময় বেঁধে দায়িত্ব ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা আরও বেশি করে দিতে চাইছেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

প্রসঙ্গত, কে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলবেন, তা আগেই নির্দিষ্ট করে নিয়ে সেই মুখপাত্রদের নাম জানিয়ে দিয়েছিল তৃণমূল। এ বার সেই নামগুলির মধ্যে কয়েকজনের নাম আরও নির্দিষ্ট করে বেছে নিয়ে তাঁদের জন্য এই সাপ্তাহিক ‘রস্টার’ তৈরি করে দেওয়া হল। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই তালিকাই বহাল থাকবে বলে অনুমান করছেন দলীয় নেতারা। সপ্তাহের ৬দিন ‘রস্টারে’ সিফট থাকবে । রবিবার ছুটি। সোমবার এবং শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আবার বৃহস্পতি এবং শনিবার কথা বলবেন বিশ্বজিৎ দেব।

এ ছাড়া মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা, বুধবার অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, বৃহস্পতিবার নির্বেদ রায় এবং শনিবারের রয়েছে নাদিমুল হকের নাম । বৃহস্পতিবার এবং শনিবারের জন্য ‘রস্টারে’ ২ জন করে নেতার নাম রয়েছে। বাকি ৪দিন একজন করেই ওই দায়িত্ব সামলাবেন। তা ছাড়াও, সপ্তাহের ‘যে কোনও একটি দিন’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

দলের বক্তব্য জানাতে তৈরি হল সাপ্তাহিক ‘রোস্টার’। তৃণমূল সূত্রের খবর, রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর জন্যে নির্দিষ্ট দিনটি ঠিক হবে সংশ্লিষ্ট দিনের ঘটনা এবং তালিকাভুক্ত নির্দিষ্ট কারও অনুপস্থিতির ভিত্তিতে। রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, বিদেশনীতি, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই ‘রস্টারে’ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের রাখা হয়েছে বলে তৃণমূল ভবন সূত্রের বক্তব্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত