Wedding Fashion: সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ে নিয়ে সব মেয়েদেরই অনেক স্বপ্ন থাকে। সাজ, পোশাক, গয়না সবদিক থেকেই হতে হবে পারফেক্ট। তাই বিশেষ দিনের জন্য সঠিক ও পছন্দের জিনিস বেছে নেওয়া সময়সাপেক্ষ। দোকানে গেলে শাড়ি (Wedding Fashion), গয়নার অফুরন্ত কালেকশনের ভিড়ে বাড়তে থাকে কনফিউশন। বিয়ের মরশুম শুরু হয়েছে। আপনারও কি সামনেই বিয়ে? বেনারসি কেনার পরিকল্পনা করছেন? কোন কোন বিষয়গুলি নজরে রাখবেন, জেনে নিন কিছু সহজ টিপস।

আরও পড়ুন: আজীবন পেনশনের আকারে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজকালকার বাজার নানা ধরনের সিল্ক শাড়িতে ছেয়ে গিয়েছে। হালকা ওজন, অন্যরকম ডিজাইন পছন্দ হচ্ছে অনেকেরই। কেউ আবার বেনারসিতে সেই সবেকিয়ানাটাই পছন্দ করেন। কিন্তু বেনারসির দাম যে নানারকম হয়। যত দাম বেশি ততই সুন্দর হবে শাড়ি, তাই এই গোলকধাঁধায় না ফেসে আগে থেকেই একটি বাজেট স্থির করে নিতে হবে। এরপর সেই বাজেটের মধ্যে আপনার মনমত ডিজাইন বেছে নিন।

সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান

বেনারসি কেনার সময় মাথায় রাখতে হবে শাড়ির রং যেন আপনার গায়ের রঙের সঙ্গে মানানসই হয়। সেইমত সুন্দর রং বেছে নিন। গায়ের রঙের সঙ্গে না মানলে বিয়ের দিনে যেমনই সাজুন না কেন দেখতে ভালো লাগবে না। তাই এক্ষেত্রে যাচাই করে বেনারসি কেনাটা অবশ্যই মনে রাখবেন। এছাড়া, বেনারসির জড়ির কাজ খতিয়ে দেখুন। অতিরিক্ত জড়ির কাজ কিংবা ফিকে ঔজ্জ্বল্য শাড়ির চেহারা পাল্টে দেবে।

সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান
সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান

বিয়ের গয়না অনেকেই আগে কিনে রাখেন কিংবা অনেক আগে থেকেই গয়না গড়ানো থাকে। তাই শাড়ি কিনতে গেলে গয়নার ডিজাইনের কথাও মাথায় রাখুন। আগে থেকে পরিকল্পনা করে, প্রয়োজনে গুগল থেকে ছবি দেখে সাজেশন নিন। এই টিপস গুলি মেনে চললেই বিশেষ দিনে আপনার আজ হয়ে উঠবে অপরূপ।

সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান

সামনেই বিয়ের কেনাকাটি, কেমন বেনারসি কিনবেন, রইল মুশকিল আসান

বেনারসির অনেক ভাগ রয়েছে যেমন কাতান বেনারসি, তানচই বেনারসি, কোরা বেনারসি জর্জেট আরও কত কী। শরীরের গড়ন লম্বা ও ছিপছিপে হলে ভারী জড়ির কাজের বেনারসি কিনতে পারেন। উচ্চতা কম হলে নিজের বিশেষ দিনের জন্য সরু পাড়ের বেনারসি বেছে নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত