নজরবন্দি ব্যুরোঃ পুজোর সপ্তাহে কি বৃষ্টির সম্ভবনা রয়েছে? শরতের আকাশ। কখনও মেঘ-বৃষ্টির খেলা। কখনও আবার আকাশ পরিষ্কার। দেখা যাচ্ছে মেঘের ভেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯২ % ।
আরও পড়ুনঃ পুজোর আগেই চালু হচ্ছে দার্জিলিং মেল ও তিস্তা তোর্সা এক্সপ্রেস।
কলকাতা ও তার সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার পর্যন্ত ও একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।
তবে নয়া নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি না পরলেও ওড়িশা, তেলেঙ্গনা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ সহ মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রোজই সকালের দিকে মেঘলা আবহাওয়ার দেখা মিলছে রাজ্যে।
পুজোর সপ্তাহে কি বৃষ্টির সম্ভবনা রয়েছে? তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেলার দিকে রোজই মেঘলা আবহাওয়ার দেখা মিলছে, কিন্তু আপাতত বৃষ্টির দেখা নেই রাজ্যে। সকাল থেকেই কখনও মেঘ ও কখনো রোদের দেখা মিলছে। উল্লেখ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নয়া নিম্নচাপ এর জেরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ সেভাবে বাংলায় এখনও কোন প্রভাব ফেলেনি।



