Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গে আরও কমবে তাপমাত্রার পারদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গে শুরু হয়েছে শীতের আমেজ। রাজ্যজুড়ে রয়েছে শীত শীত ভাব। আর এরই মাঝে দুঃখের কথা শোনাল আবহাওয়া দফতর। আগামী  ২৪ ঘণ্টায় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ও তামিলনাড়ুর উত্তর উপকূল পর্যন্ত  তৈরি হবে নিম্নচাপের অক্ষরেখা। আর এর জেরেই বঙ্গে ঠাণ্ডা বাতাস আসতে ব্যাহত হবে।

আরও পড়ুন: প্রসন্নকে চিনতেন দিলীপ, ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা

এরফলে রাজ্যে ঠাণ্ডা পড়তে দেরি হবে, এমনটাই জানলো আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।  নিম্নচাপের জেরে আগামী ২-৩ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।  হাওয়া অফিসের সুত্রে খবর, রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বর মাসে। গতকাল থেকে সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গে আরও কমবে তাপমাত্রার পারদ
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গে আরও কমবে তাপমাত্রার পারদ

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বহাল রয়েছে তিলোত্তমাজুড়ে।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গে আরও কমবে তাপমাত্রার পারদ

weather 3হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ থাকছে। কাল থেকে ফের তাপমাত্রা কমতে পারে। জাঁকিয়ে শীতের  পড়বে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন