Weather Updates: মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশা ঢেকেছে শহর কলকাতার মুখ। ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাংলায়। ইতিমধ্যেই বাংলা থেকে বিদায়ের পথে শীত। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। তার মধ্যেই আবার বৃষ্টি হওয়ার আগাম বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি সরস্বতী পুজোর দিনেও আকাশের মুখ ভার থাকবে বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হবে আকাশ। তাপমাত্রা আরও বাড়তে চলেছে আজ থেকেই, সেইসঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।

আরও পড়ুনঃ COVID-19 in India: ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, হাজারের ওপর দৈনিক মৃত্যুর সংখ্যা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Update), বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ৪৮  ঘণ্টায় আরও বাড়বে রাতের তাপমাত্রা। আজ থেকেই হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে শহর কলকাতায়। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস
মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। শুক্রবারও সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। সরস্বতী পুজোর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি (Rain Forecast) হবে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। শুক্রবার ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (Heavy Rain Forecast) পরিমাণ বাড়বে। ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন পর্যন্ত তার রেশ থাকবে।

মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস
মাটি হবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, বেশ কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

এদিকে বৃহস্পতিবার ঘন কুয়াশার  (West Bengal Weather Forecast)  কারণে কলকাতা বিমানবন্দরের বিমান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। দৃশ্যমানতা ১০০ মিটার নেমে গিয়েছে, যার ফলে বিমানবন্দরে কৃত্তিম আলো ব্যবহার করা হচ্ছে। বিমান বন্দর কতৃপক্ষ জানাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন