Weather Update: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে চলতি সপ্তাহের শুরুতেই। এর প্রভাবে বাংলায় বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার রাত থেকেই ভিজছে বাংলার সব জেলা, গতকালও বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার। এবার বঙ্গে শীতের পাকাপাকি আগমন হবে। আজকের আবহাওয়া কেমন থাকবে? রইল আপডেট।

আরও পড়ুন: মা ভুবনেশ্বরীর কৃপায় সুখ ফিরবে এই চার রাশির জাতক-জাতিকাদের জীবনে, দেখুন রাশিফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে ক্রমশ শক্তি হারাচ্ছে। মিগজাউম ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড়ের দিকে সরবে এটি। এরফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। আরও জানা গিয়েছিল, আগামী শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী তিনদিনে তাপমাত্রা একধাক্কায় ৩-৫ ডিগ্রি কমবে। কলকাতায় ১৬ ডিগ্রিতে পারদ পতন হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে রোদের অস্বস্তি দূর হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ

ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন বিদর্ভে অবস্থান করছে। বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ অর্থাৎ শুক্রবার থেকেই তাপমাত্রা কমবে। আকাশ পরিষ্কার হলেই রোদের মুখ দেখা যাবে। দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিনে জেলায় জেলায় তাপমাত্রা একধাক্কায় ৪-৬ ডিগ্রি পর্যন্ত কমবে। ১১ তারিখের পর থেকে পারদ পতন হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলায় জাঁকিয়ে শীত, আজ থেকেই পরিষ্কার আকাশ

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে শীত কম থাকবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। গত নভেম্বরে তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। আবহাওয়ার বদলের সঙ্গে মিল ছিল না। যে সময় বাংলায় শীতের আগমন হয়ে যায় সেইসময়ে ঘামে অস্বস্তিতে ছিল বঙ্গবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত