উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার

বছরের প্রথম দিনও দিনে হালকা ঘাম ঝরেছে। তবে মঙ্গলবার থেকে পারদ পতন হচ্ছে। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমছে। কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of 3 January)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের শুরুতেই কমল তাপমাত্রা। কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ফিরল। সকাল থেকেই বইছে ঠাণ্ডা উত্তুরে হাওয়া। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশা। বেলা বাড়লেই রোদ, ঝলমলে আকাশ। বছরের প্রথম দিনও দিনে হালকা ঘাম ঝরেছে। তবে মঙ্গলবার থেকে পারদ পতন হচ্ছে। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমছে। কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of 3 January)

উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার

আরও পড়ুন: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের বাড়ল বিতর্ক, সাংসদকে তীব্র আক্রমণ দলের বিধায়কের

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বুধবার সকালে শহরের সর্বোচ্চ পারদ ছুঁয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। কলকাতায় (Kolkata) আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আজ বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার
উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার

আগামী ২ দিন রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) বলছে, বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে হবে। পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার

উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ নিম্নমুখী, বছরের শুরুতেই মুড সুইং আবহাওয়ার

উত্তরবঙ্গের (North Bengal) তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। দার্জিলিংয়ে পারদ নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১২.৮ ডিগ্রি, জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে ৯.৩ ডিগ্রি, মালদহে পারদ পতন হয়েছে ১১.৪ ডিগ্রিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন