নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে শীতের স্পেল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই পারদ পতন হচ্ছে। একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। বুধবার ছিল মরশুমের শীতলতম দিন। গতকাল সকাল থেকেও কুয়াশার চাদরে ঢেকে ছিল বাংলা। এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ল। তবে অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। শুক্রবার কলকাতা সহ সমগ্র রাজ্যের আবহাওয়া (Weather Update of 15 December) কেমন থাকবে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার পর তৈরি হতে চলেছে নিউরনের কম্পিউটার!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশীয় এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সপ্তাহান্তেও এই দাপট বজায় থাকবে। আপাতত পশ্চিমবঙ্গের (West Bengal) জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। অর্থাৎ তেমন ঠান্ডা বাড়বে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যেই পারদ ঘোরাফেরা করছে।

কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৪ ডিগ্রি ছুঁয়েছে। গত ফেব্রুয়ারির পরে কলকাতার পারদ ফের ১৪ ডিগ্রির ঘরে চলে আসে। শহরে শীতের দুর্দান্ত ব্যাটিং চলছে। নভেম্বরে শহরবাসীর যে হতাশা ছিল তা এই সময় দাঁড়িয়ে কার্যত কেটে গিয়েছে। শীতপ্রেমীরা উপভোগ করছে এই মরশুম। তাপমাত্রা আরও কমতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের সব জেলাতেই কুয়াশা বিরাজমান। আগামী সপ্তাহে উপরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমেছে। কালিম্পংয়ে ৭.৮ ডিগ্রি, কোচবিহারে ১০.৮ ডিগ্রি, জলপাইগুড়িতে ১২.৪ ডিগ্রি, আলিপুরদুয়ারে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৫.১ ডিগ্রি। শনিবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সান্দাকফু, উত্তর সিকিম,পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। বরফের আনন্দ উপভোগ করতে বহু পর্যটক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পশ্চিমী ঝঞ্ঝার কোনও বড় প্রভাব রাজ্যে পড়বে কিনা তা এখনও জানায়নি আবহাওয়া দফতর।



