চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়

কলকাতায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ধেয়ে আসছে ঝড়। আগামী দুই থেকে তিন ঘণ্টায় তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update) ৷ হুগলি, হাওড়া এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়

আরও পড়ুন : ১০ই এপ্রিলের মধ্যে রাজ্যে আরো ১০০ কোম্পানি বাহিনী, ঘোষণা কমিশনের

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। রবিবার রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই-এক জায়গা।

চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়

দক্ষিণবঙ্গে সোমবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েক দিনের দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি। আগামী দু থেকে তিন দিনে রাজ্যজুড়েই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড়-বৃষ্টির কারণে। মঙ্গলবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। অবশেষে চাদি ফাটা রোদ আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি।

চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়
চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়

চাদিফাটা রোদ, আর জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আগামী ২- ৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়

আজ কলকাতায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৮৫ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত