নজরবন্দি ব্যুরো: সপ্তাহটা শুরু হয়েছে বৃষ্টি দিয়েই। গত তিনদিন সকালের দিকে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আপাতত কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা। জেনে নিন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে ভাসবে কলকাতা! নিম্নচাপের প্রভাবে বাড়ছে চিন্তা
দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে দক্ষিণ ওড়িশাতে অবস্থান করবে। ওড়িশার পর এটি ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকায় অবস্থান করছে। এটি ওড়িশা থেকে সরে ক্রমশ দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বৃদ্ধি পাবে তাপমাত্রা।

সেপ্টেম্বর শুরু হলেও এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি। কেবল কলকাতায় ঘাটতি ২৮ শতাংশ। শহরের আকাশ মেঘলা থাকবে। কয়েক জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব জেলাতেই হালকা বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। চলতি সপ্তাহে উত্তরের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কিছুক্ষণের অপেক্ষা, বাংলায় চলবে দুর্যোগ, ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে




