নজরবন্দি ব্যুরোঃ দুর্ভোগ ভ্যাপসা গরমে, বোশেখ-জৈষ্ঠে বাংলায় কাঠফাঁটা রোদ ছড়ায়, চড়ে তাপমাত্রা, সঙ্গে গরম হাওয়া সব মিলিয়ে এক প্রকার অতিষ্ট হয়ে ওঠে জন-জীবন। তার মধ্যে এখন করোনা কাল। সব সময়ের সঙ্গী মাস্ক। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে মানুষ। তবে আবহাওয়া দপ্তর বলছে এবেলা পেরোতেই বৃষ্টি নামবে জেলায় জেলায়।
আরও পড়ুনঃ মানুষ মানুষের জন্য, সংকটকালে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, দান করলেন ৫ লক্ষ


এমনিতেই গোটা রাজ্য প্রস্তুতি নিচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর। আমফানের ঘা এখনো ভোলেনি মানুষ, তার মধ্যেই বছর ঘুরতেই আসছে ইয়াস। সাগর পাড়ের জেলা সহ গোটা রাজ্য কোমর বেঁধে তৈরি হচ্ছে সমস্ত সম্ভাবনা নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণিঝড় প্রবর ঝড় আর ভারী বৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলা-ওড়িশায়।
দুর্ভোগ ভ্যাপসা গরমে, তবে আবহাওয়া দপ্তর বলছে আজ বিকেলেও একদফা ঝড়বৃষ্টি হবে কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিন বঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই আগামী কয়েকঘন্টার মধ্যেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায়, সঙ্গে হাওড়া হুগলিতেও সম্ভাবনা আছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির। সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্তায় উত্তর বঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।







