Weather: সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই চড়া রোদ। বেলা গড়াতে না গড়াতেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। তবে এই অবস্থা পাল্টে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে।  সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুনঃ উৎসব বোনাস নিয়ে বিরাট ঘোষণা মমতার, ইদের আগেই সুখবর নবান্নতে

সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি?

শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জানাল হওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

10 21

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি?

9 20

অপর দিকে মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন