নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কড়া নাড়ছে শীত (Winter Update)। গতরাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় আরও একটু নামল পারদ। এরই মধ্য়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে আগামী ২৬ নভেম্বর। সেই নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে প্রলয়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সেটিই ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘুর্নিঝড়ে পরিণত হতে চলেছে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
আপাতত এই ঘুর্নিঝড়ের অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম ( ‘Michaung’ pronunciation – Migjaum)। এই নাম দিয়েছে মায়ানমার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় হলে চলতি বছরে বঙ্গোপসাগরে এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে। এর প্রভাবে আগামী পরশু অর্থাৎ ২৬ তারিখ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা রয়েছে।

এদিকে, কলকাতায় ক্রমশ পারদ নামছে তাপমাত্রার। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ ১৪ ডিগ্রিতে নামবে পারদ, ব্যাপক শীতের সঙ্গে ডিসেম্বরের শুরুতেই প্রবল ঘূর্ণিঝড়

অন্যদিকে জেলাগুলির ক্ষেত্রে, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়।








