11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 6:16 পূর্বাহ্ন
17 C
Kolkata

আগামিকাল থেকেই কমবে তাপমাত্রা, জানুন রাজ্যের আবহাওয়া

আজ বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীতের হালকা আমেজ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশের ফলে পারদ পতন বাড়তে পারে। বিশেষ করে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং ও কালিম্পং এলাকায় বৃষ্টি সম্ভাবনা

আজ বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার সকাল পর্যন্ত চলতে পারে। এছাড়া, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান দেখা যাচ্ছে, যা উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে।

দক্ষিণবঙ্গে শীতের আমেজ

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের হালকা আমেজ শুরু হবে। শ্রীনিকেতন এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই পারদ যথাক্রমে ১৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কলকাতায়ও রবিবার বা সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কুয়াশা ও তাপমাত্রার পরিবর্তন

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে কলকাতায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আকাশ পরিষ্কার থাকবে, তবে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading