“আরও শক্তিশালী হয়ে ফিরব”, হতাশাজনক মরশুমের পর আশাবাদী কেকেআর অধিনায়ক

মাত্র ৫টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করল কলকাতা নাইট রাইডার্স। ব্যর্থ মরশুমের পর রাহানের আশ্বাস, আগামী বছর ঘুরে দাঁড়াবে দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ১১০ রানে হার মেনে নেয়। ফলত, ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করে দল।

অধিনায়ক অজিঙ্ক রাহানে স্বীকার করে নিয়েছেন, গোটা টুর্নামেন্ট জুড়ে দল হিসেবে সেভাবে ছন্দে পাওয়া যায়নি কেকেআরকে। রাহানে বলেন,“আমাদের সামনে সুযোগ ছিল, কিন্তু দল হিসেবে একসঙ্গে ভালো খেলতে পারিনি। কিছু ম্যাচ আমরা জেতার মতো জায়গায় থেকেও হেরে গিয়েছি।”

অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, কিন্তু ব্যাটে ভরসা রাহানের

যদিও আগামী মরশুমে রাহানে অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গোটা মরশুমে আলোচনার কেন্দ্রে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় দলে নেওয়া হয়েছিল এবং সহ-অধিনায়কও করা হয়েছিল।

কিন্তু তিনি ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেই হতাশ করেছেন। অন্যদিকে, সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রাহানে ৩৯০ রান করে নিজের দায়িত্ব পালন করেছেন।

রাহানের মত,“আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাটার খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। প্রত্যাশার চাপ সামলাতে পারেননি। তবে আমি নিশ্চিত, ওরা আবার ঘুরে দাঁড়াবে।”

বোলারদের প্রশংসায় মুখর রাহানে

বোলারদের প্রশংসা করে রাহানে বলেন,“হর্ষিত ভালো বল করেছে, বরুণ তো দুর্দান্ত। বৈভব, সুনীল — প্রত্যেকেই প্রশংসাযোগ্য।”

বরুণ চক্রবর্তীবৈভব অরোরা নিয়েছেন ১৭টি করে উইকেট

হর্ষিত রানা শিকার করেছেন ১৫টি উইকেট

ব্যর্থ মরশুম হলেও, অধিনায়ক রাহানের আশাবাদ, আগামী বছর KolKata Knight Riders আরও শক্তিশালী হয়ে ফিরবে IPL 2026-এ। ভক্তদের মধ্যে নতুন মরশুমের আগে কিছুটা আশার আলো জাগিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত