‘We want Gorkhaland’ বলছে বাঙালি, বিতর্কের মুখে সৃজিতের ফেলুদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘We want Gorkhaland’ লেখা নিয়ে সরব এখন পাহাড়ের বাঙালিরাই। তারা জানিয়েছেন প্রথমে জোজোর পোস্ট এবং ফেলুদার শুটিং এ ‘We want Gorkhaland’ লেখাতে প্রমান করে দিচ্ছে যে বাঙলা ভাগের পক্ষ্যে অনেকেই আছেন। ফেলুদার শুটিং এ পাহাড়ের দেওয়ালে লেখা পোস্টার ‘We Want Gorkhaland’ এর বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুনঃ SSKM-এ ভর্তি তরুন মজুমদার, গুরুতর অসুস্থ কিংবদন্তী পরিচালক।

নেটিজেনরা কথা উঠিয়েছেন পাহাড়ে বাঙালিয়ানা আনতে গিয়ে বাঙলা ভাগকে সমর্থন করছেন একজন বাঙালি এটা ঠিক কেমন দেখাচ্ছে। যদিও ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরীর সমর্থন সৃজিতের দিকেই। তিনি জানিয়েছেন এটা শুধুমাত্র সিনেমার জন্য। এর সাথে বাস্তবের কোন মিল নেই। কিন্তুু সমালোচকেরা সেই সব যুক্তি মানতে নারাজ।

'We want Gorkhaland' বলছে বাঙালি, বিতর্কের মুখে সৃজিতের ফেলুদা
‘We want Gorkhaland’ বলছে বাঙালি, বিতর্কের মুখে সৃজিতের ফেলুদা

তাঁরা আরও জানিয়েছে, যেখানে বাঙলা ভাগের আন্দোলন করা হচ্ছে, সেখানে একজন বাঙালি ডিরেক্টর তার বাংলা ছবিতে গোর্খাল্যান্ডকে সমর্থন করা দেখাচ্ছেন এটা একেবারেই গ্রহনযোগ্য নয়। এতে সমস্যা বাড়তে পারে।

‘We want Gorkhaland’ বলছে বাঙালি, বিতর্কের মুখে সৃজিতের ফেলুদা

'We want Gorkhaland' বলছে বাঙালি, বিতর্কের মুখে সৃজিতের ফেলুদা

তবুও হার মানতে নারাজ সৃজিত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘আমি কোন অন্যায় করিনি, এটা একটা সিনেমার অংশ, আমি একজন বাঙালি হয়ে কিভাবে বাংলা ভাগের পক্ষ্যে সমর্থন করব।’ এককথায় পাহাড়ে ফেলুদার শুটিং কতখানি জনপ্রিয়তা পাচ্ছে সেটা বলা না গেলেও বিতর্ক কিন্তুু একটা তৈরী হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন