‘দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিতে, জিতে যাব!’ এভাবে হয়না, শুভেন্দুকে নিশানা সুকান্তর?

'আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন, তা হলে জিতবেন। আর না পারলে কোনওদিন জিতবেন না। ইডি, সিবিআই দেখিয়ে ভোটে জয় আসবে না।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কিছুটা তৃণমূলের অভিযোগকেই মান্যতা দিলেন সুকান্ত মজুমদার। নাম না করে কার্যত শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি। শুভেন্দু বিভিন্ন জনসভায় সিবিআই বা ইডি কি করতে পারেন তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর আভাস দেন মাঝে মধ্যেই। অনেক ক্ষেত্রে তা মিলেও যায়। কিন্তু এবার এই ইডি বা সিবিআই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যা বললেন তা বিস্ফোরক। তিনি বলেন, “অনেকেই বলেন, দাদা সিবিআইকে বলুন। ওকে জেলে ঢুকিয়ে দিন। জিতে যাব। এসব করে কাঙ্ক্ষিত জয় আসবে না।” 

'দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব!' এভাবে হয়না, শুভেন্দুকে নিশানা সুকান্তর?

গতকালই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন সুকান্ত। বিক্ষোভকারীদের মধ্যে দীপক শর্মা নামে এক কার্যকর্তা বলেন, “হুগলীতে বিজেপির যারা মণ্ডল সভাপতি রয়েছেন তাঁরা দলের হয়ে কাজ করছেন না। সেই কারণেই আমরা এই আসনে হেরেছি। আগামী দিনে যদি এই মানুষগুলোকে না বদলানো হয় তাহলে বিজেপির উন্নতি সম্ভব নয়।” যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলী সাংগঠিক জেলার সভাপতি তুষার মজুমদার জানিয়েছেন, কারুর মধ্যে কোনও ক্ষোভ নেই, যিনি এই অভিযোগ তুলেছেন তিনি দলের হয়ে কাজ করেন না, কোনও পদেও তিনি নেই।

‘দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিতে, জিতে যাব!’ এভাবে হয়না, শুভেন্দুকে নিশানা সুকান্তর?

'দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিতে, জিতে যাব!' এভাবে হয়না, শুভেন্দুকে নিশানা সুকান্তর?

বিজেপি ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, এই অভিযোগ বারবার করে আসছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রেও বিরোধীদের একই অভিযোগ ভোটের আগে নানা জায়গায় সিবিআই, ইডি বা আয়কর বিভাগের হানা ও গ্রেফতারের একাধিক নজির রয়েছে। এবার খোদ রাজ্য বিজেপি-র গলাতেও সমালোচনা শোনা গেল। হিন্দমোটরের সভায় বিজেপি-র খারাপ ফলের বিশ্লেষণ করতে গিয়ে সুকান্ত বললেন, ‘দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিতে, জিতে যাব! এভাবে হয়না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন, তা হলে জিতবেন। আর না পারলে কোনওদিন জিতবেন না। ইডি, সিবিআই দেখিয়ে ভোটে জয় আসবে না।’

'দাদা CBI কে বলুন ওকে জেলে ঢুকিয়ে দিতে, জিতে যাব!' এভাবে হয়না, শুভেন্দুকে নিশানা সুকান্তর?

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন এবং তারপর বিধানসভা উপনির্বাচন, সবেতেই ভরাডুবি হয়েছে বিজেপির। উপনির্বাচনে তিনটি জেতা আসন তাঁরা হাতছাড়া করেছে। যদিও সুকান্ত মজুমদার তা নিয়ে হতাশ নন। তাঁর মতে, “উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায়। ২০১৯ সালে আমরা লোকসভায় ১৮ আসন পেয়েছিলাম, তারপরেও উপনির্বাচন হয়েছিল। আমরা সব কটা হেরে গিয়েছিলাম। ঠিক সেরকমই এখন উপনির্বাচনে যে ফল হল আগামী ২০২৬ সালের বিধানসভায় এই চার কেন্দ্রেই বিজেপির ফল অন্যরকম হবে। স্বচ্ছতার সঙ্গে তো ভোটই হয়নি। তৃণমূলই সব আসন জিতবে সেটাই স্বাভাবিক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন